Apply ফর্মঃ ৩২০০০ বেতনে ১৫ জন ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ ৬ মাস পর বেড়ে হবে ৩৪০০০

 পল্লী বিকাশ কেন্দ্রে (পিবিকে)

নিয়োগ বিজ্ঞপ্তি

এমআরএ সনদ নং:- ০০৫২৯-০৩৯৯৬-০০১৯০

পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্রে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

ক্র: নং

পদের নাম

পদের সংখ্যা

বয়স

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বেতন ও সুবিধা

১

শাখা ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ কার্যক্রম)

১৫

অনুর্ধ্ব ৪২ বছর

প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ২টি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সহ স্নাতক/স্নাতকোত্তর পাশ হতে হবে। শাখা ব্যবস্থাপক পদে জাতীয় পর্যায়ের এন.জি.ও তে কমপক্ষে ২ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৬ মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুল্যে ৩২,০০০ টাকা। স্থায়ীকরণ এর পর বেতন হবে ৩৪,০০০/- টাকা।

শর্তাবলী: প্রার্থীদের কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যায়ে। প্রার্থীদের কম্পিউটার ও মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়া সকল পদের প্রার্থীদের ৬মাস সফলভাবে প্রবেশনকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভূক্ত করা হবে এবং বছরে ৩টি উৎসব ভাতা, মোটরসাইকেল ভাতা, মোবাইল বিল এবং প্রভিডেন্ড ফান্ড, গ্র্যাচুইটি ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধার অর্ন্তভুক্ত হবে। আগ্রহী প্রার্থীদেরকে স্ব স্ব পদে আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সকল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনের ফটোকপি, অভিজ্ঞ কর্মীদের বেলায় সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী ২০.০৬.২০২৪ ইং তারিখ এর মধ্যে দরখাস্ত নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। বর্তমানে উপরোক্ত যেসব অভিজ্ঞ প্রার্থী সর্বশেষ ৬(ছয়) মাসের অধিক ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে কাজের সম্পৃত্ততা নেই তাদের আবেদন করার প্রয়োজন নাই। বি:দ্র:- ফেরতযোগ্য জামানত:- শাখা ব্যবস্থাপক-২০,০০০/-(বিশ হাজার) টাকা। সাপ্তাহিক ছুটি ২দিন (শুক্র ও শনিবার)


আবেদন ও যোগাযোগের ঠিকানাঃ প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।

ই-মেইল- pbkhrd@gmail.com

Comments

Post a Comment

প্রশ্ন থাকলে লিখুন

Popular posts from this blog

৭ জেলায় মিটার রিডার নিচ্ছে পল্লী বিদ্যুৎ ১৭৪০০ বেতনে নিজ জেলায় জয়েন করুন

হানিফ পরিবহনে কাজ ৩০০০০ বেতন সারাদেশের ফ্রি ঘুরাঘুরি প্রতি ট্রিপে ১২০০ কনভেন্স

নিজ রিজনে চাকরি দিচ্ছে BRAC